Thursday, February 25, 2016

টম হার্ডির নতুন টিভি সিরিজ ট্যাবু

কয়েক সপ্তাহ আগে টম হার্ডিকে একটা রো বোটে প্রায় নগ্ন অবস্থায় দেখা গিয়েছিলো। এবং সব্বাই যেটা ভেবেছিলেন যে হার্ডি বোধকরি অবসর কাটাচ্ছেন কোন এক ভাবে।
আসলে সেটা ছিল হার্ডির নতুন ৮ পর্বের মিনি সিরিজ ট্যাবুর একটি দৃশ্য যেটা ২০১৭ সালে বিবিসি ওয়ান ও এফএক্স চ্যানেলে রিলিজ পাবে।
১৮১৪ সালের পটভূমিতে তৈরি এই সিরিজে গল্প রচিত হয়েছে হার্ডি ও তার বাবাকে নিয়ে। বাবা জেমস কেজিয়াহ ডেলানিকে মৃতপ্রায় অবস্থায় আফ্রিকা থেকে লন্ডনে বাড়িতে নিয়ে আসা হয়। এমন অবস্থায় হার্ডি বাবার শিপিং সাম্রাজ্যের হাল ধরেন এবং জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা শুরু করেন। কাহিনী শুরু এখান থেকেই...
আর্থার কোনান ডয়েলের গল্পের মত পুরনো রহস্যময় ডাইনিং রুম, উঁচু হ্যাট, স্পিয়ার, ম্লান মোমবাতি, বাড়ির ডানজন, নির্যাতন, রক্ত... সবমিলিয়ে জমজমাট কিছু একটার হাতছানি...

অপেক্ষায় থাকতে হবে এবার।    

No comments:

Post a Comment