অস্কার
২০১৬। আমার মতো যারা লিও ফ্যান, তাদের জন্য স্মরণীয় একটা অস্কার অনুষ্ঠান। তবে এই
আনন্দ, হাসি, উপভোগের মুহূর্তের পাশাপাশি ছিল বেশ কিছু সারপ্রাইজও।
যেমন
ধরুন, ম্যাড ম্যাক্স ফিউরি রোডের কথা। ৬টি ক্যাটাগরিতে অস্কার জেতা এই মুভিটির ব্যাপারে
ইউএস ম্যাগাজিন কেন যে বিস্ময় প্রকাশ করল, তা আমার বোধগম্য নয়।
বেস্ট
সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কার জেতা ব্রিজ অভ স্পাইস স্টার মার্ক
রাইলান্সের জায়গায় ক্রিড স্টার সিল্ভেস্টার স্ট্যালোনকে অনেকে হয়ত ভেবেছিলেন।
অবশ্য গোল্ডেন গ্লোব পাওয়ার পর তাকে নিয়ে এরকমটা ভাবা খুবই স্বাভাবিক। ৬৯ বছর বয়সী
এই অ্যাকশন গ্রেটের জন্য এটা হতে পারত প্রথম অস্কার। ১৯৭৭ সালে তিনি অস্কার
নমিনেশন পেয়েছিলেন।
ইনারিতু
অস্কার পেলেও ১২টি নমিনেশন পাওয়া তার মুভি দ্য রেভেন্যান্ট অবশ্য বেস্ট মুভি হতে
পারেনি। হেরে গিয়েছে স্পটলাইটের কাছে।
স্টার
ওয়ারস – দ্য ফোর্স অ্যাওয়েকেন্স ৫টি ক্যাটাগরিতে নমিনেশন পেলেও জিততে পারেনি
একটিও। এমনকি বেস্ট ভিজুয়াল ইফেক্টস ক্যাটাগরিতেও হেরে গিয়েছে এক্সমেশিনার কাছে।
No comments:
Post a Comment