Wednesday, February 24, 2016

অস্কার ২০১৬

মুভি জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের বাকি আছে আর মাত্র কয়েকদিন। তাই বিভিন্ন ক্ষেত্রেই যে যার যার মত করে নিজেদের অনুমান প্রকাশ করছেন যে কে কোন ক্যাটাগরিতে পেতে পারেন অস্কার। আর তারই ধারাবাহিকতায় আজকের এই পোস্টের অবতারণা...

পূর্ববর্তী পুরস্কারগুলোতে সিল্ভেস্টার স্ট্যালোন (ক্রিড) এবং অ্যালিসিয়া ভিকান্দারের (দ্য ড্যানিশ গার্ল) আধিপত্য ছিল অনেক বেশি। কিন্তু স্ট্যালোন বাফটা  নমিনেটেড ছিলেন না। অন্যদিকে ভিকান্দার বাফটা এবং গোল্ডেন গ্লোবে সেরা নারী চরিত্রে নমিনেটেড ছিলেন। এক্ষেত্রে বাফটা উইনার মার্ক রাইলান্স (ব্রিজ অভ স্পাইস) স্ট্যালোনের মাথাব্যথা হয়ে উঠতে পারেন।

তবে সেরা পুরুষ চরিত্রের জন্য প্রতিযোগিতায় আবার বেশ খোলামেলা অবস্থা দেখা যাচ্ছে। লিওনার্দো ডি ক্যাপ্রিয় (দ্য রেভেন্যান্ট) এবং ব্রি লারসন (রুম) এবার মোটামুটি পুরো সিজনটাই নিজেদের করে নিয়েছেন। বেস্ট স্ক্রিনপ্লের ক্ষেত্রে ব্যাপারটা আরও মজার। রাইটার্স গিল্ড অলরেডি দ্য বিগ শর্ট ও স্পটলাইটের দিকে ফোকাস করে রেখেছে। দেখা যাক কি হয়। এদিকে দ্য রেভেন্যান্টের জন্য ইমানুয়েল লুবেজকি ৩য় অস্কারের সুবাতাস অনুভব করছেন।

এনিমেশন ক্যাটাগরিতে ইনসাইড আউটকে বলা যায় বাজির ঘোড়া। কিন্তু কম্পোজার এনিও মরিকনকে দ্য হেটফুল এইটের জন্য অস্কার দেয়ার সুযোগটা একাডেমি মিস করতে চাইবে কিনা কে জানে। এবার গ্র্যামি ও সুপার বল কাঁপানোর পর লেডি গাগা আসছেন দ্য হান্টিং গ্রাউন্ডসের টিল ইট হ্যাপেন্স টু ইউ নিয়ে। তবে এখানেও স্পেক্টারের রাইটিংস অন দ্য ওয়ালের বাজি মেরে দেয়ার সম্ভাবনা অনেক বেশি।

ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে অ্যামি সহ হোয়াট হ্যাপেন্ড মিস সিমন, উইন্টার অন ফায়ারঃ ইউক্রেইনস ফাইট ফর ফ্রিডম, ফ্রান্সের মাস্টাং, হাঙ্গেরির সন অভ সাউল আছে।

ম্যাড ম্যাক্স ফিউরি রোড ও দ্য রেভেন্যান্টের মধ্যে রীতিমত যুদ্ধ চলছে। তবে বাফটা দেখার পর বলা যেতে পারে যে ম্যাড ম্যাক্স বাজি মেরে দেবে ডিজাইন ক্যাটাগরিতে, ধরুন কস্টিউম, মেকআপ, প্রোডাকশন ডিজাইন ইত্যাদি। অন্যদিকে ভিজুয়াল এফেক্টসের দাও মেরে দিতে পারে দ্য রেভেন্যান্ট ব্লা ব্লা ব্লা... তবে সবই বোঝা যাবে আসল সময়ে।

যদি মাইলস্টোনের কথা জিজ্ঞেস করেন তবে বলা যায় আলেহান্দ্র জি ইনারিতুর কথা। কারন জোসেফ এল ম্যানকিউইকজের পরে প্রায় ৬০ বছরেরও বেশি সময় পর ব্যাক টু ব্যাক অস্কার জেতার দৌড়ে আছেন তিনি ডিরেক্টর হিসেবে। তবে ব্যাপারটা নির্ভর করে ভোটারদের অপরসেন্টিমেন্টাল চয়েস হিসেবে থাকতে পারেন জর্জ মিলার।


তাহলে বেস্ট পিকচারের কি হবে? এখানে দ্য রেভেন্যান্টের বাজি মেরে দেয়ার সম্ভাবনা অনেক বেশি। গোল্ডেন গ্লোব ও বাফটায়  পুরস্কার জয় করা এই মুভিকে অনেকেই রাখছেন তাদের লিস্টের একদম শীর্ষে। আর ইনারিতু ডিরেক্টর হিসেবে পুরস্কার জিতে গেলে তিনি হয়ে পড়বেন ইতিহাসের অংশ।   

No comments:

Post a Comment