প্যারামাউন্ট শেষ পর্যন্ত ভিন ডিজেলের অ্যাকশন প্যাক সিরিজ ট্রিপল এক্সের নতুন মুভি দ্য রিটার্ন অভ জ্যান্ডার কেজের রিলিজ ডেট ঘোষণা করেছে ২০ জানুয়ারি ২০১৭।
মূলত টরোন্টোতে শুটিং হওয়া ও ডোমিনিকান রিপাবলিকে কিছু দৃশ্য ধারণের মাধ্যমে তৈরি হচ্ছে রেভলুশন স্টুডিওসের এই মুভিটি।
রব কোহেনের ডিরেকশনে এই সিরিজের প্রথম মুভিতে ২০০২ সালে অভিনয় করেছিলেন ভিন ডিজেল। সারা দুনিয়ায় ২৭৭ মিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করেছিল মুভিটি।
২০০৫ সালে সিরিজের পরের মুভিটায় ডিজেলের জায়গায় অভিনয়ে আসেন আইস কিউব। এবং সেই মুভিটি ব্যবসা করেছিল ৭১ মিলিয়ন ইউএস ডলারের।
২০০০ সালে জো রথের প্রতিষ্ঠা করা রেভলুশন স্টুডিওস এ দুটি মুভি তৈরি করেছিল। ২০১৪ সালে ফোরট্রেস ইনভেস্টমেন্ট গ্রুপের অন্তর্ভুক্ত হয় এই কোম্পানি।
ইন্ডিয়ান সুন্দরী দীপিকা পাড়ুকোণ এবারে অভিনয় করছেন ডিজেলের বিপরীতে প্রধান নারী চরিত্রে।
ইউরোপা কর্পের দ্য লেক এবং ইউনিভার্সালের হরর মুভি স্প্লিটের বিপরীতে মুক্তি পেতে যাচ্ছে দ্য রিটার্ন অভ জ্যান্ডার কেজ।
No comments:
Post a Comment