Tuesday, February 23, 2016

এডওয়ার্ড নরটন ইন্টারভিউ

পার্সোনালি পছন্দের অভিনেতাদের মধ্যে এডওয়ার্ড নরটনকে আমি রাখব একদম ওপরের কাতারে। নিজের কাজ দিয়ে অলরেডি জাত চিনিয়ে দিয়েছেন এই অভিনেতা। সামনে অবশ্য আরও বহু পথ বাকি... ফেসবুকিং করতে করতে এই ইন্টারভিউটা দেখতে পেলাম। ব্যস। সাথে সাথেই অনুবাদ...
কখন আপনি বুঝতে পারলেন যে আপনি একজন ভাল অভিনেতা?
দ্য টকসকে দেয়া এক ইন্টারভিউতে এ প্রশ্নের জবাবে এডওয়ার্ড নরটন বলেন, মূলত ছোটবেলা থেকেই এ ব্যাপারটা বুঝতে শুরু করি আমি। নিজের সহজাত এ ক্ষমতা দেখে নিজেই অবাক হয়ে যাই একসময়। মাঝে বছর কয়েক থিয়েটারে কাজ করার সময় আমি ভাবতাম এটা ভাল এবং সমৃদ্ধ। কারণ এতে ইমপ্যাক্ট ফেলতে পারার একটা সুযোগ কাজ করে।
নিজের সংগ্রাম নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে নরটন বলেন, নতুন কোন কিছু শুরু করার পর আমি ঠাণ্ডা মাথায় ভাবার চেষ্টা করতাম যে কিভাবে আরও ভাল করা যায়। তারপরও কখনও কখনও নিজের কাজ দেখে নিজেকেই প্রশ্ন করতাম আমি যে এটা কি করছি বা করেছি।
তবে শেষপর্যন্ত অভিনয় যে নরটনকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেটা অকপটেই স্বীকার করলেন তিনি। বললেন, অভিনয়টাকে বলতে পারেন এক ধরণের ব্যালেন্স। আপনার মস্তিষ্কের সেরিব্রাল পার্ট ও চারপাশের এত সব ঝুটঝামেলা থেকে নিজের সৃজনশীলতা বের করে আনার মধ্যকার ব্যালেন্স করাকেই বলতে পারেন অভিনয়। জীবনের অভিজ্ঞতাগুলোকে আপনি কিভাবে এ ক্ষেত্রে কাজে লাগাবেন সেটা একান্তই আপনার নিজের ওপর নির্ভর করে।
এখন পর্যন্ত নিজের তরুণ লুক নিয়ে করা প্রশ্নের জবাবে নরটন বলেন, আমি আসলে সেই সব দুর্লভ অভিনেতাদের মধ্যে একজন যে কিনা তার বয়স নিয়ে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে।
অভিনয়ের প্রস্তুতি নিয়ে নরটন বলেন, প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রস্তুতি ছড়িয়ে থাকে কস্টিউম থেকে শুরু করে মিউজিক এবং ডাবিং পর্যন্ত। তবে কোনটার গুরুত্ব কেমন, সেটা নির্ভর করে।

No comments:

Post a Comment