Saturday, March 5, 2016

আল পাচিনো ইন্টারভিউ - দ্য টকস

পার্সোনালি আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভাল অভিনেতা আল পাচিনো। অতি মানবীয় অভিনয়, লাইফস্টাইল, জীবনবোধ ইত্যাদির জন্য আল পাচিনো শুধু একটা নাম নয়, এটা একটা আইকন, একটা বিশ্বাস।

বরাবরের মত ফেসবুক ঘাটাঘাটি করতে করতে পেয়ে গেলাম এই মানুষটির একটা ইন্টারভিউ। আজকের পোস্ট সেটা নিয়েই...

পুরো নাম আলফ্রেডো জেমস পাচিনো। আমেরিকার নিউইয়র্কে জন্মগ্রহণ করেন ১৯৪০ সালের ২৫ এপ্রিল।

নিজের এত অর্জন সামলে কিভাবে দিনযাপন করেন, এমন প্রশ্নের জবাবে পাচিনো বলেন, আমি নিজেও জানি না। আসলে জীবনকে যখন আপনি আপনার মত করে উপভোগ করতে চাইবেন, তখন অর্জনের দিকে খেয়াল হয়ত রাখবেন, তবে কম। এটা আমার অভিমত, আপনার সাথে নাও মিলতে পারে। আমি শুধু আমার নিজের কাজটা করে যাচ্ছি। বাকিটা জানি না...

নতুন কিছু করার চেষ্টার ব্যাপারে করা এক প্রশ্নের উত্তরে পাচিনো বলেন, একজন শিল্পীর কাছে সবচেয়ে অবাক করা শব্দ হচ্ছে রিটায়ারমেন্ট। আমি এসবের ধারে কাছেও নেই। যেটা ভাল লাগে, সেটার প্রতি আমার এক ধরণের অনুভূতি কাজ করে। অনেকটা শেক্সপিয়ারের প্রাকৃতিক আয়নার মত।
ক্রিস্টো বলেছিলেন শিল্পীরা রিটায়ার করে না, তাদের শুধু মৃত্যু হয়, এ প্রসঙ্গে পাচিনো বলেন, তবুও কিন্তু শিল্পীদের রিটায়ারমেন্ট হয়েছে। যেমন ধরুন ফিলিপ রথের কথা, লেখালেখি ছেড়ে দেয়ার পর উনি আজ অনেক সুখী। অনেকটা যা খুশি তা করছেন। পজিটিভ অর্থে অবশ্যই। এখানে স্বাধীনতাটা অনেক বড় একটা ব্যাপার।

ডিরেক্টরদের তার প্রতি আকর্ষণ সম্পর্কে পাচিনো বলেন, প্রথম গডফাদার করার আগে কেউ আমাকে চাইত না। কেউ না। শুধু ফ্রান্সিস চাইত। আমি বুঝতাম না কেন সে আমাকে চাইত। যেখানে কেউ আমাকে চেনে না, জানে না, সেখানে ডিরেক্টর আমাকে চাচ্ছে... এটা দেখে আমারও আগ্রহ জন্মায়।

নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অভিনয় করার চেষ্টায় ব্যর্থ হওয়া কোন মুভির ব্যাপারে জানতে চাইলে পাচিনো বলেন, ব্যাপারটাকে ঠিক এভাবে না দেখে আমি দেখি ভুল হিসেবে। ভুল কোন একটা মুভি বাছাই থেকে শুরু করে সেখানে অভিনয় করার চেষ্টাও ভুলেরই অংশ। সেদিক থেকে দেখতে গেলে স্টার ওয়ারস আমার জীবনের একটা বড় ভুল।  

No comments:

Post a Comment