“দ্য ইউজুয়াল
সাস্পেক্ট” থেকে শুরু করে “আমেরিকান বিউটি”, অথবা হালের জনপ্রিয় নেটফ্লিক্স
অরিজিনাল টিভি সিরিজ “হাউজ অভ কার্ডস”- যেখানকার কথাই বলুন না কেন, কেভিন স্পেসির
অতুলনীয়, অতিমানবীয় অভিনয় ক্ষমতার প্রেমে পড়েন নি, এমন মানুষ খুব কমই আছেন।
প্রচণ্ড মেধাবী ও
গুণী এই অভিনেতার কাজ সম্পর্কে আমরা বেশ ভালই অবগত।
কিন্তু যেটা জানি না
সেটা হচ্ছে তার পূর্ববর্তী জীবনের কিছু গল্প...
কট্টর নাজিপন্থী, শারীরিক
ও যৌন আক্রমণকারী বাবা থমাস জিওফ্রে ফওলারের কাছে বড় হয়েছেন স্পেসি। হিটলারকে আইকন
মানতেন স্পেসির বাবা এবং দাবী করতেন যে ২য় বিশ্বযুদ্ধে কোন গণহত্যা সংঘটিত হয় নি। ভাই
রান্ডাল ফওলার ফক্স নিউজকে দেয়া এক ইন্টারভিউতে দাবী করেন যে বাবা থমাস ফওলার স্পেসিকে
একা ফেলে রেখে তাদের ও তাদের এক মহিলা আত্মীয়ার ওপর যৌন নির্যাতন চালাতেন। এবং এই
ট্রমা আজও কেভিন স্পেসিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়।
এইসব কাহিনী কীর্তির
জন্য স্পেসি চিরতরে বাবাকে ত্যাগ করেন এবং মায়ের বিবাহ পূর্ববর্তী নাম “স্পেসি”-কে
নিজের নামের সাথে জুড়ে দেন।
তীব্র যন্ত্রণাদায়ক
অতীত সম্পর্কে কেভিন স্পেসি বরাবরই অনেক বেশি চাপা স্বভাবের। পারতপক্ষে বিভিন্ন ইন্টারভিউতেও
ব্যক্তিগত জীবন নিয়ে করা প্রশ্নগুলোকে সযত্নে এড়িয়ে যান।
লেখাটা শেষ করব তারই
বলা একটি কথা দিয়ে-
"If you're lucky enough to do well, it's your responsibility to
send the elevator back down."
No comments:
Post a Comment